Logo

জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তানে জামায়াতের ট্রেনমার্চ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৬
জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তানে জামায়াতের ট্রেনমার্চ
ছবি: সংগৃহীত

পেট্রোলিয়াম লেভি বা জ্বালানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল না করা হলে চলমান বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) করাচির ক্যান্টনমেন্ট স্টেশনে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর ট্রেনমার্চে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় লেভি প্রত্যাহার না করা হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানোর কথা বলেন জামায়াত আমির।

নাঈমুর রহমান জানান, করাচি থেকে শুরু হওয়া ট্রেনমার্চটি হায়দরাবাদ, লান্ডি, নওয়াবশাহ, রোহরি ও সুক্কুর হয়ে ইসলামাবাদে যাবে। আন্দোলনে নারীদেরও যুক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাজনীতি ও জনগণকে একটি অভিন্ন অবস্থানে নিয়ে আসার চেষ্টা করছে। চলমান কর্মসূচিকে তিনি ‘বিপ্লবী সংগ্রাম’ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলীয় সমর্থকদের উদ্দেশে নাঈমুর রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রুট দিয়ে মানুষ ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেছে। তার দাবি, এই আন্দোলনের মূল লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমানো।

জ্বালানি দামের সমালোচনা

বিজ্ঞাপন

সরকারের নীতির সমালোচনা করে নাঈমুর রহমান বলেন, ‘মানুষকে স্বস্তি দেওয়ার পরিবর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের খারাপ শাসনের মূল্য জাতিকে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দাবি করছি, লেভির নামে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাহলে পেট্রোলের দাম দ্রুত কমে প্রতি লিটারে প্রায় ২০০ রুপিতে নেমে আসবে। তখন অর্থনীতি এগিয়ে যেতে পারবে।’

পাকিস্তানে পেট্রোলের দাম এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বেশি বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির সমালোচনা করে নাঈমুর রহমান পেট্রোলিয়াম, গম ও চিনি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ‘মাফিয়া’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই কার্টেল পাকিস্তানের মানুষকে লুট করছে। আমরা যদি এটা সহ্য করতে থাকি, তাহলে তারা আমাদের আরও লুট করবে।’

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ না করে মানুষকে প্রতিবাদে সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি

বিজ্ঞাপন

নাঈমুর রহমানের দাবি, গত ৩৬ থেকে ৩৭ দিন ধরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। হায়দরাবাদ, সুক্কুর, মিরপুর খাস, লারকানা, নওশাহরো ফিরোজ, রাওয়ালপিন্ডি, গুজরাট এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরেও কর্মসূচি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী পুরো পাকিস্তানকে সংগঠিত করেছে।’ একই সঙ্গে কোনো বাধাই বিক্ষোভকারীদের থামাতে পারবে না বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

লেভি বহাল রাখা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে উল্লেখ করে নাঈমুর রহমান বলেন, একপর্যায়ে এটি সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যখন ইসলামাবাদে পৌঁছাব, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, এমন কোনো নিশ্চয়তা নেই।’

সরকার আন্দোলন দমনের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জ্বালানি লেভি প্রত্যাহারের দাবিতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিক্ষোভ করে আসছে জামায়াতে ইসলামী। দলটির দাবি অনুযায়ী, বর্তমানে এই লেভির পরিমাণ প্রতি লিটারে ১০০ রুপিরও বেশি।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামী জানায়, নাঈমুর রহমানের নেতৃত্বে করাচি থেকে শুরু হওয়া ট্রেনমার্চ রোববার রাতে রোহরি ও সুক্কুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে রাত ৮টায় সমাবেশ হওয়ার কথা। এরপর সোমবার বিক্ষোভকারীরা মুলতানের উদ্দেশে যাত্রা করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD