Logo

৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করলো পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৪
৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পুলিশ বিভাগ (সিপিও)।

বিজ্ঞাপন

শনিবার এক বিবৃতিতে সিপিও জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত আটজনই পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিল।

এর আগে শুক্রবার কোহাট শহরের পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত এবং আরও ১০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জুমার নামাজ চলার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশপথে হামলা চালানো হয়। বিস্ফোরণের পর মসজিদের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে হামলায় ছয়জন হামলাকারী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে বিবৃতি দেয় টিটিপি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে জানান, অভিযানে নিয়মিত পুলিশের পাশাপাশি এলিট ফোর্সের কমান্ডো এবং কাউন্টার টেররিজম বিভাগের কয়েকটি দল অংশ নেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের মসজিদটির অবস্থান কোহাট জেলা আদালতের প্রধান ফটকের কাছাকাছি। হামলার পর দেশজুড়ে পুলিশ লাইন ও জেলা আদালতের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকার কয়েকটি দপ্তর ও আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আইজিপি আরও জানান, কোহাট জেলায় অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের প্রবেশ ও বের হওয়ার সব পথে পুলিশ চৌকি বসানো হয়েছে। কোহাতে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে।

সূত্র: জিও টিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD