পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত বেড়ে ২৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে বোমা হামলা ও পরবর্তী গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয় হামলাকারী, ১৫ জন পুলিশ সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাতের পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে মসজিদের একটি অংশ ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর সন্ত্রাসীরা পুলিশ সদরদপ্তরের মূল কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।
পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) অন্যতম অংশ ইত্তেহাদুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোহাতের ঘটনাস্থলটি আফগান সীমান্তের কাছাকাছি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে সহায়তা করে। ইসলামাবাদের দাবি, সীমান্তের ওপার থেকে এসে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাতে পারে। তবে আফগান সরকার এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ আত্মঘাতী বোমা হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর হামলাকারীরা পুলিশ সদরদপ্তরের কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে।
সংশ্লিষ্ট সূত্র আলজাজিরাকে জানিয়েছে, হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
বিস্ফোরণে মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সদরদপ্তরের একটি দেয়ালও ধসে পড়েছে। শক্তিশালী বিস্ফোরণের শব্দ ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত শোনা গেছে।








