Logo

পাকিস্তানে জুম্মার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ১৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৮
পাকিস্তানে জুম্মার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদে জুমার নামাজের জন্য সাধারণ মানুষ ও মুসল্লিরা জড়ো হয়েছিলেন। এ সময় হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের দিকে এগিয়ে গিয়ে সেটি দিয়ে গেটে ধাক্কা দেয়। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটলে মসজিদ এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছে। এরই মধ্যে পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ার শঙ্কার রয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয় হামলাকারীরা। ওই সময় সাধারণ মানুষ জুম্মার নামাজের জন্য মসজিদটিতে জড়ো হয়েছিলেন। ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি এ হামলায় আরও অন্তত ৫০জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই অঞ্চলের মসজিদে হামলার পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং আহত অবস্থায় আর প্রায় ৫০ জনকে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ বলেছেন, আহত অবস্থায় যাদের নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এতে করে নিহতের সংখ্যা বাড়তে পারে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সেখানে তেহরিক-ই-তালেবানের উপস্থিতি রয়েছে। যারা প্রায়ই পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। অতীতে তারা মসজিদেও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

সূত্র: বিবিবি, আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD