আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ, কূটনৈতিক উত্তেজনা

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় রণতরির সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারত। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকিস্তানি নৌ ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি সামরিক মহড়া ও সেনা চলাচলসংক্রান্ত ১৯৯১ সালের দ্বিপাক্ষিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক ইউনিটগুলোকে সতর্কতা অবলম্বন এবং বিদ্যমান চুক্তি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে সাদ আহমেদ ওয়ারাইচের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলে থাকা একটি ভারতীয় রণতরির কাছে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর ‘হুলাইন-ক্লাস’ কর্ভেট।
উত্তাল সমুদ্রে অনিয়ন্ত্রিত গতি ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র জানিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবুর’ ও ভারতীয় রণতরি ‘আইএনএস গোদাবরী’র মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সূত্র: এনডিটিভি








