Logo

মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসে গেছে: পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৮
মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসে গেছে: পাকিস্তান
ছবি: সংগৃহীত

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার পর সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান চুক্তির অংশীদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবে এবং বর্তমান পরিস্থিতিতে চুক্তিটি সক্রিয় করার সময় এসেছে বলে মনে করে।

খাজা আসিফ বলেন, মক্কায় হামলার ঘটনা ঘটেছে। তাই মক্কা চুক্তির আওতায় পাকিস্তানের যে দায়িত্ব রয়েছে, তা পালনের বিষয়টি সামনে এসেছে। তিনি আরও বলেন, পবিত্র স্থানগুলো রক্ষার জন্য পাকিস্তানের দায়িত্ব পালনে চুক্তির প্রয়োজনীয়তাও রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন যাওয়ার দাবি করে সৌদি কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি সীমিত আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয় এবং এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে পড়ে। তবে হুথিরা ড্রোনটি মক্কাকে লক্ষ্য করে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের লক্ষ্য সৌদি আরবের জ্বালানি ও সামরিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা। ধর্মীয় বা পবিত্র কোনো স্থাপনাকে তারা লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে হুথিদের সতর্ক করে খাজা আসিফ বলেন, ভবিষ্যতে মক্কায় হামলা হলে পাকিস্তান মক্কা চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। পবিত্র স্থান ও ধর্মীয় স্থাপনা রক্ষা করাকে তিনি পাকিস্তানের জন্য দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ৭ আগস্ট ২০২৬ স্বাক্ষরিত হয়। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, চুক্তিটি তিন দেশের সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য এবং এর কোনো আঞ্চলিক বা আক্রমণাত্মক লক্ষ্য নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD