Logo

রাশিয়ায় বড় হামলার প্রস্তুতি, ফ্রান্সের গোপন পরিকল্পনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৭
রাশিয়ায় বড় হামলার প্রস্তুতি, ফ্রান্সের গোপন পরিকল্পনা
ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে রাশিয়াকে ঘিরে সম্ভাব্য বড় ধরনের হামলার সময়সীমা এগিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ফ্রান্স। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো ২০২৭ সালের শরৎকালকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছে বলে ফরাসি সম্প্রচারমাধ্যম ‘ফ্রান্স টেলিভিশনস’-এর বরাত দিয়ে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগে রাশিয়াকে ঘিরে এমন একটি সম্ভাব্য পরিস্থিতির জন্য ২০৩০ সালকে সময়সীমা হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে সম্প্রতি সেই সময় আরও এগিয়ে আনার বিষয়টি আলোচনায় এসেছে।

ফ্রান্স টেলিভিশনসের উল্লেখ করা একটি গোপন নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ গ্রিড, রেলপথ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং পানীয় জলের অবকাঠামোর মতো কৌশলগত স্থাপনা থাকতে পারে।

ফরাসি সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক উপপরিচালক অ্যালাইন ক্রিস্টিয়েন সম্প্রচারমাধ্যমটিকে বলেন, সম্ভাব্য হামলায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁর মতে, এ ধরনের হামলার পেছনে রাশিয়া জড়িত কি না, তা নিশ্চিতভাবে শনাক্ত করা কঠিন হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে পুরোপুরি সুরক্ষা দেওয়ার সক্ষমতা বর্তমানে ফ্রান্সের নেই।

ক্রিস্টিয়েনের ভাষ্য, ফ্রান্স ও ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার ‘হাইব্রিড হুমকি’—অর্থাৎ প্রচলিত ও অপ্রচলিত কৌশলের সমন্বিত ব্যবহার—ক্রমেই বাড়ছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। বৈঠকের পর ম্যাক্রোঁ জানান, ড্রোন ও সাইবার হামলা থেকে প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তিগত অবকাঠামো এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনা সুরক্ষায় সরকার একটি পরিকল্পনা তৈরি করবে।

এ ছাড়া ফরাসি সরকার স্থানীয় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, শিক্ষা কর্তৃপক্ষ, ব্যবসায়ী মহল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা দল গঠনের জন্য প্রিফেক্টদের নির্দেশ দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD