Logo

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৩
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ কমপ্লেক্সে বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট শহরের ওল্ড পুলিশ লাইনস কমপ্লেক্সে হামলা চালানো হয়। হামলার পর কয়েকজন হামলাকারী কমপ্লেক্সের স্পেশাল ব্রাঞ্চের একটি অংশে অবস্থান নেন।

পরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর গুলিবিনিময় হয়। এতে ৩১ জন নিহত হওয়ার পাশাপাশি ১০০ জনের বেশি আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত একটি অংশ বলে জানা গেছে। টিটিপি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত।

হামলার পর ঘটনাস্থলে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ, ছড়িয়ে থাকা ইট ও ভেঙে পড়া দেয়াল দেখা গেছে। পুলিশ কমপ্লেক্সের আশপাশে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়েছেন তিনি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তান সরকার খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে হামলা বেড়ে যাওয়ার জন্য আফগানিস্তান থেকে পরিচালিত সশস্ত্র তৎপরতাকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব হামলায় তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ও সশস্ত্র সংঘাতও বেড়েছে।

এর আগে পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করার দাবি করেছে। তবে তালেবান সরকার ও জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, গত জুনে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD