Logo

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১১:৪৮
ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। তিনি জানান, ইরান একাধিকবার ইসরায়েলের সামরিক ও বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।

ব্রিফিংয়ে নাদাভ শোশানি বলেন, “ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং ইসরায়েলের সামরিক-বেসামরিক লক্ষ্যবস্তুতে এ পর্যন্ত কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে। বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। তাই এটি যুদ্ধাপরাধের শামিল।” তিনি আরও বলেন, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

বিজ্ঞাপন

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আলাদা সামরিক অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

এই হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD