Logo

ইরানে এখনো সক্রিয় রয়েছে কোন কোন বিদেশি গণমাধ্যম?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১৬:৪৮
ইরানে এখনো সক্রিয় রয়েছে কোন কোন বিদেশি গণমাধ্যম?
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কিছু বিদেশি গণমাধ্যম সংবাদ সম্প্রচার অব্যাহত রেখেছে। এসব চ্যানেল মূলত রাজধানী তেহরান থেকে সরাসরি সম্প্রচার চালাচ্ছে এবং দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরছে।

বিজ্ঞাপন

সক্রিয় বিদেশি চ্যানেলের মধ্যে উল্লেখযোগ্য হলো কাতারভিত্তিক আলজাজিরা, সৌদি আরবের আল অ্যারাবিয়া, বৈরুতভিত্তিক আল মায়াদিন এবং রাশিয়ার আরটি অ্যারাবিক। এই চ্যানেলগুলো সাধারণত ইরানের ঘরোয়া ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খবর সরবরাহ করছে।

ইরানের নিজস্ব চ্যানেল আল আলাম টিভিও তেহরান থেকে সম্প্রচার করে। এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল এবং আরবিতে কার্যক্রম পরিচালনা করে, যা আঞ্চলিক দর্শক এবং বিদেশি জনগণকে লক্ষ্য করে।

বিজ্ঞাপন

এছাড়া, ইরানে কয়েকটি বড় টার্কিশ গণমাধ্যমও কার্যক্রম চালাচ্ছে। এদের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় টিআরটি হাব, সরকারপন্থি এ হাব, মূলধারার এনটিভি এবং রাশিয়াপন্থি উলুসাল কানাল। বিশেষ করে তুর্কি চ্যানেলগুলো সাধারণত ইরানের পরিস্থিতি এমনভাবে তুলে ধরে যাতে তুর্কি সরকারের সতর্ক অবস্থান প্রতিফলিত হয়।

অন্যদিকে, অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম কঠোরভাবে সীমিত। এই চ্যানেলগুলো সাধারণত এমন বিষয় এড়িয়ে যায় যেগুলো ইরানি সরকার সংবেদনশীল মনে করে। ফলে দেশটির সংবাদ পরিবেশে কিছু বিষয় প্রকাশ্যে আসার সুযোগ সীমিত থাকে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD