এবার ইসরায়েলের লক্ষ্যবস্তু ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’র প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে তিনি নিহত হয়েছেন নাকি আহত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি ও টাইমস অব ইসরায়েলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা মসজিদ
আলী লারিজানি ইরানের প্রভাবশালী সরকারি ব্যক্তিদের একজন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লারিজানিকে দীর্ঘদিন ধরে তার ‘ডানহাত’ বলা হতো।
বিজ্ঞাপন
যদি তিনি হামলায় নিহত হন, তাহলে চলমান সংঘাতে ইরানের নিহত শীর্ষ সরকারি কর্মকর্তাদের মধ্যে তিনি হবেন সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি। সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি। একই দিন তার বিরুদ্ধে ১০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
সূত্র: এএফপি








