শিগগিরই বার্তা দেবেন শীর্ষ কর্মকর্তা লারিজানি: ইরানি গণমাধ্যম

ছবি: সংগৃহীত
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
বিজ্ঞাপন
ইরানের তাসনিম ও মেহর সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, লারিজানির বার্তাটি খুব শিগগিরই, “কয়েক মিনিটের মধ্যেই” প্রকাশ করা হবে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, লারিজানিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
জেবি/জেএইচআর








