Logo

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৫:৫৩
সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বৃহস্পতিবার রিয়াদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সৌদির দুটি তেল পরিশোধনাগার লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। তবে তিনি এই হামলাকে ‘ভুল হিসাব’ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ইরানকে তাদের কর্মকাণ্ডের পরিণতি ও কৌশল পুনর্বিবেচনা করতে হবে, কারণ এ ধরনের হামলায় কোনো পক্ষেরই লাভ হয় না।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD