ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে ইরান থেকে নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
এর আগে এক ঘণ্টার ব্যবধানে অন্তত চার দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের দিকে ছুটে আসা একটি ক্লাস্টার মিসাইল, যার প্রতিটি অংশে প্রায় ২০টি করে ছোট বোমা থাকে। এসব বোমা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত ১৭ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
সূত্র: টাইমস অব ইসরায়েল








