Logo

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ, ২০২৬, ২৪:৫৪
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওয়াশিংটনের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সুইস সরকার জানায়, ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত কোনো দেশের কাছে এই মুহূর্তে যুদ্ধাস্ত্র সরবরাহ অনুমোদনযোগ্য নয়।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানিও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংঘাত চলমান থাকা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD