Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৩:৪৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভিয়েতনামে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশটিতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত তথ্যের বরাতে হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর দুই দিন আগের তুলনায় ডিজেলের দাম প্রায় ১০৫ শতাংশ বেড়েছে। গত মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১৯ হাজার ২৭০ ডং, যা এখন বাড়িয়ে করা হয়েছে ৩৯ হাজার ৬৬০ ডং বা প্রায় ১ দশমিক ৫০ ডলার।

একই সময়ে ৯৫-অকটেন পেট্রলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি প্রায় ৬৮ শতাংশ বেড়ে ২০ হাজার ১৫০ ডং থেকে ৩৩ হাজার ৮৪০ ডংয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সংঘাত শুরুর পর তেলের দামে ঊর্ধ্বগতি জ্বালানির খরচ বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।

সম্প্রতি কাতার, কুয়েত, আলজেরিয়া ও জাপানসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে ভিয়েতনাম। সোমবার রাশিয়ার সঙ্গে দুই দেশে তেল ও গ্যাস উৎপাদন নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় পেট্রল ও ডিজেলের ওপর পরিবেশ সুরক্ষা কর অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়।

হ্যানয়ের বাসিন্দা নুয়েন ভ্যান চি বুধবার জানান, গত দুই সপ্তাহ ধরে তিনি তার ট্রাক চালাননি। যতটা সম্ভব সাইকেল ব্যবহার করছেন।

৫৪ বছর বয়সী এই ব্যবসায়ী বলেন, ডিজেলের অস্বাভাবিক উচ্চ দামের কারণে তিনি ট্রাক বিক্রিও করতে পারছেন না, কারণ এখন কেউই এ ধরনের যান ব্যবহার করতে আগ্রহী নয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD