সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। তবে পরপর বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো কিছুটা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেছেন, “শেষ রাতের দিকে বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। ছাদে উঠে দেখি দূরে বিশাল এক অগ্নিশিখা।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কীব কারণে এ বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব আলেপ্পোর বাসিন্দাদের আপাতত ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের সংলগ্ন সড়কগুলো ইতোমধ্যে বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন আলেপ্পোর মেয়র।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় গোলাবারুদ ও সামরিক স্থাপনা ঘিরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এর আগে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে আরও পাঁচজন নিহত হওয়ার ঘটনাও ঘটে
বিজ্ঞাপন
এ ছাড়া গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন। ধারাবাহিক এসব বিস্ফোরণের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। আলেপ্পোর সর্বশেষ বিস্ফোরণের ক্ষেত্রেও এখন পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করা হয়নি।
সূত্র : আরব নিউজ








