এবার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

ইতালির স্কুলগুলোতে হিজাব ও বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনাও করছে দেশটির সরকার। ইতালির শিশুরা যেন নিজেদের শ্রেণিকক্ষে সংখ্যালঘু বা বিচ্ছিন্ন মনে না করে এবং বিদেশি শিক্ষার্থীরা দেশটির শিক্ষা ও ভাষার পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ইতালির কোনো শ্রেণিকক্ষে দেশটির শিশুরা নিজেদের সংখ্যালঘু বা কোণঠাসা মনে করবে—এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইতালির মাটিতে নিজেদের দেশের শিশুরা শ্রেণিকক্ষে অসহায় হয়ে পড়বে, এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন নিয়ম চালু হলে স্কুলে বিদেশি শিক্ষার্থীরা আর হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। একইসঙ্গে প্রতিটি ক্লাসে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সরকারের ধারণা, এতে বিদেশি পরিবারগুলোর সঙ্গে সাংস্কৃতিক ফাঁক কিছুটা কমে আসবে।
বিজ্ঞাপন
প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিপরিষদে তোলা হবে। অনুমোদন পেলেই এটি আইন হিসেবে কার্যকর হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি








