Logo

বাঁধনকে নিয়ে ইতালির গণমাধ্যমের নামে ভুয়া এআই সংবাদ ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৪
বাঁধনকে নিয়ে ইতালির গণমাধ্যমের নামে ভুয়া এআই সংবাদ ভাইরাল
ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে ইতালির সংবাদমাধ্যম ‘Corriere della Sera’-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ ভুয়া বলে জানা গেছে। আলোচিত সংবাদটির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ইতালিতে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হওয়ার খবরের পর বাঁধনকে ঘিরে একটি ইতালিয়ান ভাষার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ইতালির পুলিশ বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং কোনো চরমপন্থি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে অনুসন্ধানে দেখা যায়, ‘Corriere della Sera’-এর ওয়েবসাইট ও গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত ই-পেপারে বাঁধনকে নিয়ে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। ইতালি কিংবা বাংলাদেশের অন্য কোনো গণমাধ্যমেও এ ধরনের তথ্যের সন্ধান মেলেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটির সূত্র হিসেবে ‘Corriere della Sera’-এর ৮ সেপ্টেম্বরের ই-পেপারের একটি ছবি ব্যবহার করা হয়। ছবিটি আরও যাচাই করে দেখা যায়, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফলে বাঁধনকে নিয়ে ইতালির ওই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই। এটি এআই দিয়ে তৈরি একটি ভুয়া সংবাদচিত্র।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD