Logo

বাঁধনের ওপর হামলা: আওয়ামী লীগ কর্মীদের আসিফ নজরুলের হুঁশিয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৭
বাঁধনের ওপর হামলা: আওয়ামী লীগ কর্মীদের আসিফ নজরুলের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটিয়ে সংশ্লিষ্টরা নিজেরাই তা প্রকাশ্যে প্রচার করেছেন এবং নিজেদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রেখে দিয়েছেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ডকীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন!’

তিনি সতর্ক করে বলেন, হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাদের শূন্য হাতে দেশে ফিরতে হতে পারে। এমন পরিস্থিতি তাদের নিজেদের এবং পরিবারের জন্য কতটা ভালো হবে, সেটিও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে আসিফ নজরুল প্রশ্ন রাখেন, কার স্বার্থে তারা এ ধরনের কর্মকাণ্ড করছেন। নতুন রূপে সজীব ওয়াজেদ জয়কে দেখে তারা এসব করছেন কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তারা কি সত্যিই বিশ্বাস করেন যে জয় বা তার মা শেখ হাসিনার হৃদয় তাদের জন্য কাঁদে কিংবা তারা তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন?

আরও পড়ুন

বিজ্ঞাপন

এমনকি কোনো কর্মীর করুণ পরিণতি হলে তারা আদৌ কোনো সহায়তা পাবেন কি না, সেটিও ভেবে দেখার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

নিজেদের বিপদের মধ্যে না ফেলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, দলকে ভালোবাসলে বিদেশে নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন নিজেদের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তা গোপনে হলেও বোঝার চেষ্টা করা দরকার। পাশাপাশি দলের স্বার্থপর নেতাদেরও এসব বিষয়ে প্রশ্ন করার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, সবকিছুর আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। প্রায় দুই বছর আগে জেনেভায় তার বিরুদ্ধে মব তৈরির পর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা নেননি বলেও উল্লেখ করেন। তবে এরপর আওয়ামী লীগের কিছু কর্মী আরও ‘নোংরা ও বেপরোয়া’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সবশেষে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করার মতো নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD