সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই পরিবারের বাবা-মা এবং তাদের পাঁচ সন্তান রয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের একসঙ্গে সাতজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংঘর্ষের ফলে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়িতে একই পরিবারের সাতজন ছিলেন। সংঘর্ষের পর তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত সাতজনের মধ্যে ছিলেন পরিবারের বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন। ফলে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় সব মিলিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ একটি গাড়ির গতিপথ পরিবর্তনের কারণে সংঘর্ষ হয়ে থাকতে পারে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করে।
বিজ্ঞাপন
তথ্যসূত্র: গালফ নিউজ








