Logo

সৌদির ওপর হামলা, হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৯
সৌদির ওপর হামলা, হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের সাম্প্রতিক হামলার পর ওয়াশিংটন এ বিষয়ে নতুন করে ভাবছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এখনো যুক্তরাষ্ট্র সরাসরি হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

এর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা ফোনে কথা বলে হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার অনুরোধ করেছিলেন। ১১ সেপ্টেম্বরের সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সে সময় সরাসরি সামরিক হামলায় সম্মতি দেননি। তবে হুথিদের বিরুদ্ধে সৌদি অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তা দিয়ে আসছিল।

এর মধ্যে ১৯ সেপ্টেম্বর রিয়াদে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। সৌদি কর্তৃপক্ষও রাজধানী লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। হামলার পর রিয়াদের আকাশে ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা যায় বলে রয়টার্স জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এর আগে সৌদি ক্রাউন প্রিন্সের অনুরোধ প্রত্যাখ্যান করলেও সাম্প্রতিক পরিস্থিতির পর ওয়াশিংটন সেই অবস্থান পুনর্মূল্যায়ন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে সরাসরি যোগাযোগও হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের রাজধানী মাসকাটে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুথি প্রতিনিধিদের গোপন বৈঠক হয়েছিল। সেখানে হুথিরা মার্কিন বা ইসরায়েলি জাহাজে হামলা না চালানোর আশ্বাস দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের অগ্রগতির কারণে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ১৪ সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকেও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের ভূমিকাও আলোচনায় এসেছে। তুরস্ক জানিয়েছে, সৌদি আরবের প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে তারা প্রস্তুত।

সব মিলিয়ে রিয়াদে হুথিদের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের আগের অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক অভিযান শুরু করবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD