সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাটি ইরানের ড্রোন হামলার পর ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত ঘাঁটিতে একাধিক ড্রোন হামলার চেষ্টা করা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে দুটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এই এলাকা গুরুত্বপূর্ণ তেল স্থাপনার জন্য পরিচিত, এবং চলমান উত্তেজনার মধ্যে ইরান বারবার এ অঞ্চলে লক্ষ্যবস্তু হিসেবে হামলা চালাচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা








