Logo

জ্বালানি সংকট : বিমান পরিষেবা কমালো ভিয়েতনাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৫:০৪
জ্বালানি সংকট : বিমান পরিষেবা কমালো ভিয়েতনাম
ছবি: সংগৃহীত

ইরান-যুদ্ধের প্রভাব এবং জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ায় ভিয়েতনাম অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা কমিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স আগামী ১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ ৭টি রুটে ফ্লাইট স্থগিত করবে।

বিজ্ঞাপন

সংস্থার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ১৬০ ডলার থেকে ২০০ ডলারে ওঠার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের ১২–২৬ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ৪–১৮ শতাংশ সাময়িকভাবে বাতিল করা হবে।

ভিয়েতনামের দুই বেসরকারি বিমান সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স ও ভিয়েতজেট এয়ারলাইন্সও একই কারণে ফ্লাইট হ্রাস করতে বাধ্য হয়েছে। প্যাসিফিক এয়ারলাইন্স এপ্রিল থেকে ৮–১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট কমাবে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD