Logo

ইরানে পারমাণবিক বোমা তৈরির আলোচনা তীব্র হচ্ছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৬:৫৭
ইরানে পারমাণবিক বোমা তৈরির আলোচনা তীব্র হচ্ছে
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে পারমাণবিক বোমা তৈরির বিষয়টি নিয়ে কট্টরপন্থি মহলে আলোচনা নতুন করে জোরালো হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

সূত্রগুলো বলছে, যুদ্ধের শুরুর দিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে এবং কট্টরপন্থিদের প্রভাব বেড়েছে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি এনপিটির সদস্য এবং ইসলামি বিধান অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ—এমন অবস্থানই তারা বজায় রেখেছে।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, বর্তমান নীতি বদলানো উচিত। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির বিষয়টি প্রকাশ্যে আলোচনায় আসছে। এমনকি এনপিটি থেকে বের হয়ে যাওয়ার কথাও উঠছে।

ইরানের কট্টরপন্থি রাজনীতিবিদ মোহাম্মাদ জাভেদ লারিজানি এনপিটি থেকে সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের ভেতরে এ নিয়ে মতবিরোধ রয়েছে। বর্তমানে একদল বোমা তৈরির পক্ষে। অন্যরা কূটনৈতিক পথ বজায় রাখতে চান।

বিজ্ঞাপন

পর্যবেক্ষকদের ধারণা, এই বিতর্ক হয়তো আন্তর্জাতিক চাপ মোকাবিলার কৌশলও হতে পারে। অতীতেও ইরান আলোচনায় সুবিধা পেতে এমন ইঙ্গিত দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বোমা তৈরি করা তাদের জন্য সহজ হবে না।

বিজ্ঞাপন

তবে সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD