তেহরানে একাধিক বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলি আকাশে

ইরানের রাজধানী তেহরানে রোববার (২৯ মার্চ) ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় বার্তাসংস্থা জানিয়েছে, বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সাংবাদিকরা উত্তর তেহরানে সকাল ৭:২০ মিনিটে বিস্ফোরণের শব্দ শুনেছেন। এসময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।
পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা কয়েক মিনিটের ব্যবধানে আরও কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনেন এবং পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন। বিস্ফোরণের স্থানটি এমন একটি এলাকায়, যেখানে সামরিক স্থাপনা রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের আবাসও আছে।
বিজ্ঞাপন
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধ শুরু হয়। এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে তেহরানে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তেহরানের বিস্ফোরণের বিষয়টি এখনও তদন্তাধীন।








