ইরান যুদ্ধে যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা

ইরানে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাবারের দাম বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। সোমবার এই বিষয় নিয়ে আলোচনা করতে ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালি অবরোধের পর কেবল তেলের দাম নয়, সারের দিকেও নজর দিতে হবে। নৌপরিবহন বিষয়ক বিশ্লেষক লার্স জেনসেন জানান, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সারের প্রায় ২০–৩০ শতাংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। তিনি সতর্ক করেছেন, এর ফলে দরিদ্র দেশগুলোতে খাবারের দাম দ্রুত বৃদ্ধি পাবে।
এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়ন উল্লেখ করেছে, জ্বালানি ও সারের দামের বৃদ্ধির কারণে দেশের ভোক্তা বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি








