Logo

লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে চার ইসরায়েলি সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৪:২৪
লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে চার ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চার জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যখন আইডিএফের নাহাল রিকনানসিয়েশন ইউনিটের সেনারা সামরিক অভিযান পরিচালনা করছিল।

বিজ্ঞাপন

নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। এক জনের পরিচয় পরে জানানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে, সংঘাতের সময় খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়। হিজবুল্লার কয়েকজন যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

গত ২৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করেছে ইরানে। এর পর, ২ মার্চ থেকে লেবাননেও হামলা শুরু হয়। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন ১,২৪৭ জন এবং আহত হয়েছেন ৩,৬৯০ জন।

সংঘাতের এই ঘটনাকে কেন্দ্র করে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD