যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ১১, আহত ১৫

ইরানের পশ্চিমাঞ্চলীয় মারকাজি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রদেশটির উপ-গভর্নর হাসান কামারি জানিয়েছেন, হামলাগুলো সরাসরি তিনটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়। এতে চারটি ভবন ধসে পড়ে এবং আরও চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রদেশের মাহালাত এলাকায় হামলাটি সারারাত চলে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা রয়েছেন।
বিজ্ঞাপন
ইরানের প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলাগুলোর ফলে হতাহতের পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।








