যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিত করল ইরান

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার দেশটির সেনাবাহিনী ভূপাতিত করেছে। হেলিকপ্টারগুলো বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছিল।
বিজ্ঞাপন
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, একই অভিযানে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানও ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, “সি-১৩০ বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও মাটিতে নামানো হয়েছে।”
এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে। এই যৌথ অভিযানে একাধিক মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান
বিজ্ঞাপন
এর আগে রোববার সকালে ইরানের সেনাবাহিনী ইস্ফাহান প্রদেশে একটি ড্রোন ভূপাতিতের তথ্য জানিয়েছিল। এফ-১৫ যুদ্ধবিমানটি গত শুক্রবার ভূপাতিত হয়। পরে প্রথমে একজন পাইলট উদ্ধার করা হয় এবং দুইদিন পর বিমানের অপর ক্রুও উদ্ধার করা হয়।
স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালীন কোহ-ই-সিয়াহ প্রদেশে মার্কিন কমান্ডোদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
সূত্র: আল-আরাবিয়া








