পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য একটি যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছেছে, যা কার্যকর হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হতে পারে।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ৫ এপ্রিল রাতে প্রস্তাবের খসড়া তৈরি করে তা উভয় পক্ষের কাছে হস্তান্তর করেছে। প্রস্তাবটি দুই ধাপে পরিকল্পিত—প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি। প্রাথমিকভাবে এটি ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ নামে পরিচিত।
চুক্তির মূল বিষয়:
যুদ্ধবিরতির পর ১৫–২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া।
বিজ্ঞাপন
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল।
জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা।
বিজ্ঞাপন
ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার।
এ বিষয়ে এখনও ইরান বা যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানও প্রস্তাবটি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।
বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে শুধু সামরিক উত্তেজনা কমবে না, বরং আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।








