যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ লেবানন: ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবানন ও প্রতিরোধ অক্ষের সঙ্গে ইরান ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনবে।
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের লেবাননে হামলা সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের সমতুল্য এবং এতে আলোচনার গুরুত্ব ক্ষুণ্ন হবে। তিনি জোর দেন, ইরান লেবাননের জনগণের পাশে থাকবে।
এর আগে, ইরান–যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ঘোষণার পরপরই ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষ নিহত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, প্রয়োজনে হিজবুল্লাহর ওপর আক্রমণ চালানো হবে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








