Logo

দুর্নীতি মামলায় আবারও শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৮:৪৫
দুর্নীতি মামলায় আবারও শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার শুনানি আবার শুরু হচ্ছে। যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আদালত আগামী রোববার থেকে বিচার কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির আদালতের মুখপাত্র জানান, জরুরি অবস্থা প্রত্যাহারের পর বিচার ব্যবস্থা স্বাভাবিকভাবে কার্যক্রমে ফিরে এসেছে। এরপর রোববার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে চার দিন নিয়মিত শুনানি হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD