Logo

যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৯:৪৬
যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের সময় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পাকিস্তানকে মধ্যস্থতার দায়িত্ব দিতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছিল। তবে নিয়ন্ত্রণহীন সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রই পাকিস্তানকে ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের নেতৃত্বে যুদ্ধবিরতির প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি শর্ত মানতে অস্বীকার করে, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর ব্যবস্থা নেবে।

ফিনান্সিয়াল টাইমসের অন্তত পাঁচটি সূত্র জানিয়েছে, তেলের দাম বৃদ্ধির সঙ্গে ইরানি সরকারের স্থিতিশীলতা বিবেচনা করে ট্রাম্প ২১ মার্চ থেকে যুদ্ধবিরতির চেষ্টা শুরু করেছিলেন। তার অংশ হিসেবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুমকিও দেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কৌশল ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পৌঁছালে ইরান তা গ্রহণে বেশি আগ্রহী হবে। পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানও বার্তাটি গ্রহণযোগ্য করতে সাহায্য করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যমে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রকাশ করেন। পরে একটি শিরোনাম সংশোধন করা হয়, তবে নেটিজেনরা বুঝতে পারে যে মূল বার্তাটি যুক্তরাষ্ট্রের নির্দেশে পাকিস্তানের মাধ্যমে দেওয়া হয়েছিল।

এর আগে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলো—কাতার, কুয়েত, ওমান—এ ধরনের দায়িত্ব পালন করত। এবার তুরস্ক, মিসর এবং পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হয়, যার মধ্যে পাকিস্তানই কার্যকরি ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD