Logo

ইউক্রেনকে ১০০০ মরদেহ হস্তান্তর, রাশিয়ায় ফেরত ৪১ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৮:২০
ইউক্রেনকে ১০০০ মরদেহ হস্তান্তর, রাশিয়ায় ফেরত ৪১ জন
ছবি: সংগৃহীত

রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ইউক্রেনকে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ইউক্রেন ৪১ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার বার্তা সংস্থা তাস বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইউক্রেনের কাছে পাঠানো মরদেহের সংখ্যা গত বছরের জুন থেকে ক্রমবর্ধমান। ২০২৫ সালের জুন থেকে ১২,০০০-এর বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে, আর মস্কো ২০০-এর বেশি রুশ সেনার মরদেহ পেয়েছে।

এছাড়া ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ও আলোচনাকারী দলের প্রধান ভ্লাদিমির মেডেনেস্কি জানান, আরও ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে এবং রাশিয়ার কাছে ৩৫ জন রুশ সেনার মরদেহ ফেরত এসেছে।

বিজ্ঞাপন

এই মরদেহ হস্তান্তর ব্যবস্থা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে চলমান।

সূত্র: তাস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD