ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৪ সেনা নিহত

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। বুধবার রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে চালানো ব্যাপক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। একই হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে লেবাননের চার সেনা সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই চুক্তির পর ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা বন্ধ থাকলেও লেবানন পরিস্থিতি ভিন্ন রয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতি ঘোষণার সময় লেবাননকেও এর আওতায় থাকার কথা বললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন।
বিজ্ঞাপন
এরপরই লেবাননে ইসরায়েলের হামলা আরও জোরদার হয়, যার ফলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
অন্যদিকে, চলমান সংঘাতে ইরানেও ব্যাপক প্রাণহানির তথ্য পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা যুদ্ধে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের একটি অংশের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের জন্য ফরেনসিক পরীক্ষা চলছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য গার্ডিয়ান








