Logo

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১১:৩০
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং তা মেনে চলতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

তিনি লেবাননে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল, যা এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞাপন

আরাগচির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রীও ঘোষণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্র লেবাননসহ সব ক্ষেত্রে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এ অবস্থায় এর ব্যত্যয় হলে তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে হামলা চালানো হয়, এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD