Logo

আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে মোজতবা খামেনির বার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১১:১৪
আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে মোজতবা খামেনির বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তাকে স্মরণ করে বার্তা দিয়েছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বিজ্ঞাপন

গত ৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোজতবা বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের অপরাধের ফলেই বিপ্লবের নেতার শাহাদাত হয়েছে। তিনি খামেনিকে ইসলামি উম্মাহ ও প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ প্রেক্ষাপটে ফেব্রুয়ারির শুরু থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। ওইদিনই হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি আহত হন।

বিজ্ঞাপন

খামেনির মৃত্যুর পর তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চিকিৎসার জন্য রাশিয়ার আমন্ত্রণে মার্চে মস্কোতে যান মোজতবা, বর্তমানে সেখানেই একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD