যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে: আইনপ্রণেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ইরানের বিরুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান। তাঁর মতে, যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এমনকি সংঘাতের মধ্য দিয়ে তেহরান একটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে নবভিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল দেশটির সভ্যতা ধ্বংস করা, রাষ্ট্রীয় অখণ্ডতা ভেঙে দেওয়া, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি নিশ্চিহ্ন করা।
তবে তাঁর দাবি, এসব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। উল্টো ইরানের প্রতিরোধ এবং সামরিক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে গেছে।
নবভিয়ান আরও দাবি করেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের কৌশলগত সাফল্যের পেছনে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন এই আইনপ্রণেতা। তাঁর ভাষায়, যুদ্ধের মধ্য দিয়ে আঞ্চলিক শক্তির অবস্থান ছাড়িয়ে ইরান এখন ‘বিশ্ব পরাশক্তিতে’ রূপ নিয়েছে।
এদিকে যুদ্ধের সাফল্য ও ব্যর্থতা নিয়ে ভিন্ন ধরনের প্রচারণা চালানোর আশঙ্কাও প্রকাশ করেছেন নবভিয়ান। তাঁর অভিযোগ, ভীত এবং পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত কিছু মহল সংঘাতের প্রকৃত ফলাফল নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে। এমনকি জয়-পরাজয়ের বাস্তব চিত্র পাল্টে দেওয়ার চেষ্টাও হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানের এই আইনপ্রণেতা এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








