Logo

পুতিনের কাছে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬, ১২:২৫
পুতিনের কাছে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ওই বার্তা পৌঁছে দেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।

বিজ্ঞাপন

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হলেও বার্তাটিতে কী বলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মোজতবা খামেনির পক্ষ থেকে পুতিনকে ঠিক কী বার্তা দেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে মস্কো।

তারপরও ইরানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া। শুরু থেকেই দেশটি সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এমনকি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে মস্কো।

বিজ্ঞাপন

এদিকে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য এই অভিযান হবে সময়ের দিক থেকে সংক্ষিপ্ত, তবে হামলার তীব্রতা থাকবে অনেক বেশি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই ইরানে অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এ লক্ষ্যে সামরিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযান দীর্ঘস্থায়ী না হলেও এর আঘাত হবে অত্যন্ত শক্তিশালী। তবে হামলাটি কতক্ষণ স্থায়ী হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বিজ্ঞাপন

সম্ভাব্য অভিযান পরিচালনার জন্য ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। তারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD