পুরো ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব শিগগিরই সবাই জানতে পারবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন ভাবছি—এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’
বিজ্ঞাপন
ট্রাম্পের বক্তব্যে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে শুরু করা ইরানবিরোধী যুদ্ধ এখনো শেষ হয়নি।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে আসতে অন্তত ২৫ বছর সময় লাগবে।
এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








