পাকিস্তানে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি চুক্তির জন্য নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যা কেবল গোপন বৈঠকেই আলোচনা করা হবে। এই শর্তগুলোর ভিত্তিতেই উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবসম্মত এবং সহজেই কার্যকর করা সম্ভব। এর আগে দেওয়া বক্তব্যেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান সংকট নিয়ে সীমিত পরিসরে গোপন আলোচনা হবে, যদিও বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার থেকে আলোচনা শুরু হয়ে দ্রুত অগ্রগতি হবে। পাশাপাশি কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে ফেডারেল তদন্তের হুমকিও দেন, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।








