Logo

ইসরায়েলি হামলায় মারা গেলেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১২:৩১
ইসরায়েলি হামলায় মারা গেলেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘ কর্মজীবনে ড. খারাজি ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা সংস্থা। এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন দেয় এবং বৈদেশিক নীতি ও কূটনৈতিক বিষয়ে দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণে ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

ড. খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD