Logo

পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১৫:৪৫
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল, আলোচনা নিয়ে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।

বিজ্ঞাপন

তবে দুই দেশের মধ্যে নির্ধারিত আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে লেবানন পরিস্থিতিকে সামনে আনা হচ্ছে।

গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ওই সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই দাবি করেন, লেবানন এই চুক্তির আওতায় থাকবে না।

এরপর লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় দুইশর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১ হাজার ২০০ জন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত সেই শর্তে কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। ফলে দুই পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে তেহরান।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD