Logo

মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭
মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে। ইতোমধ্যে ৭০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য তার বিরুদ্ধে এ দাবি তুলেছেন। ইরানকে ঘিরে তার কড়া হুমকি ও সামরিক অবস্থানের সমালোচনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ৭ এপ্রিল, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ‘পুরো সভ্যতা ধ্বংস’ হতে পারে। তার এই বক্তব্যে ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অনেকেই এটিকে ‘গণহত্যার হুমকি’ হিসেবে আখ্যা দেন।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ট্রাম্পকে অভিশংসন (ইমপিচমেন্ট) বা যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছেন। তবে এ ধরনের পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ভোটসংখ্যা বর্তমানে তাদের হাতে নেই।

বিজ্ঞাপন

ডেলাওয়ারের প্রতিনিধি সারা ম্যাকব্রাইড বলেন, কোনো প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের হুমকি দেওয়ার সুযোগ দেওয়া যায় না। নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম মন্তব্য করেন, ট্রাম্প ‘কমান্ডার-ইন-চিফ’ হওয়ার যোগ্য নন।

এদিকে মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন।

বর্তমানে কংগ্রেসে রিপাবলিকানদের প্রাধান্য থাকায় ট্রাম্পকে অপসারণ করা কঠিন বলে মনে করা হচ্ছে। তবে ডেমোক্র্যাটরা আশা করছেন, ভবিষ্যতের মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা এ ইস্যু নতুন করে জোরালোভাবে সামনে আনবেন।

বিজ্ঞাপন

সূত্র: দ্য হিল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD