Logo

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ২০:৪৯
লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলি বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই হামলায় হতাহতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় ওই বাংলাদেশি নাগরিক নিহত হন। নিহতের নাম দিপালী। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পর গত বুধবার লেবাননে হামলা চালায় ইসরায়েল। 

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD