Logo

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৯:১১
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত আলোচনা। নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেও অবশেষে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও কূটনৈতিক জটিলতার কারণে এই আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত বৈঠক শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। তবে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যদি তারা সরাসরি কথা বলে থাকেন তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা হবে।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। পাঁচ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।

বিজ্ঞাপন

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD