আলোচনা শুরুর আগেই ইরানের এক শর্তে রাজি যুক্তরাষ্ট্র

ইরানের জব্দকৃত অর্থ ও সম্পদ মুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ার এই সিদ্ধান্তকে আলোচনার আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত আলোচনার আগে তাদের ‘সদিচ্ছা পরীক্ষা’ হিসেবে বিবেচিত হয়েছে এবং একইসঙ্গে এটি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহের একটি স্পষ্ট ইঙ্গিত।
তিনি আরও বলেছেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি ‘হরমুজে জাহাজ চলাচলের’ সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ ইরান হরমুজে কোনো বাধা ছাড়া জাহাজ চলতে দেবে এমন শর্তে তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে মার্কিনিরা।
বিজ্ঞাপন
গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ততক্ষণ আলোচনা শুরু করবেন না, যতক্ষণ লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করবে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেবে।
মার্কিনিদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং টানা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। পাশাপাশি তিনি জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সামরিক প্রস্তুতি হিসেবে জাহাজগুলোকে অস্ত্রসজ্জিত করা হচ্ছে।
সব মিলিয়ে আলোচনার আগেই দুই পক্ষের শর্ত ও পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এরজন্য জাহাজকে অস্ত্রেসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স








