Logo

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানচিত্র প্রকাশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬, ১১:৩১
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানচিত্র প্রকাশ
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই মানচিত্রের ছবি শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির একটি সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেছিলেন, “সামনে ইরান খুব বাজেভাবে হারতে যাচ্ছে এবং ইরানকে পরাজিত করার পর আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এটাই সত্য।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমানের অবস্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর ইরান হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার করে। একই সময়ে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌবাহিনীর প্রহরাও প্রত্যাহার করা হয়।

তবে ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে সরে গিয়ে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ আরোপ করে। প্রতিবেদনে বলা হয়েছে, সেই অবরোধ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় হরমুজ নিয়ে আরেকটি মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেছিলেন, “ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে, আর আমরা এই জলপথকে মাইনমুক্ত করছি। আমাদের নৌবাহিনী শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করে ফেলবে। হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। পুরো প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।”

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথটির নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : এএফপি, এনডিটিভি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD