Logo

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬, ১৪:০৯
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন
ছবি: সংগৃহীত

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার (২৮ আগস্ট) রাজপ্রাসাদের এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

রাজপ্রাসাদের বিবৃতি অনুযায়ী, অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে মারা যান রাজা হ্যারাল্ড। তার মৃত্যুর পর রাজপ্রাসাদের ছাদে থাকা রাজকীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

বিরল রক্তজনিত রোগ হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুর আগের ২৪ ঘণ্টায় রাজপরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে শেষবারের মতো দেখেন। এ সময় রাজপ্রাসাদের বাইরেও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। ফুল নিয়ে তারা প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানান।

হিমোলাইটিক অ্যানিমিয়া এমন একটি শারীরিক অবস্থা, যাতে রক্তের লোহিত কণিকা স্বাভাবিকের তুলনায় কমে যায়। এর ফলে শরীরে ক্লান্তি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হ্যারাল্ড পঞ্চম ছিলেন ১৪শ শতাব্দীর পর নরওয়েতে জন্ম নেওয়া প্রথম রাজা। তার মৃত্যুর পর ৫৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স হাকন সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার সরকারের সঙ্গে একটি বিশেষ কাউন্সিল অব স্টেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ ৩৫ বছরের শাসনামলে হ্যারাল্ডকে আধুনিক ও সংস্কারপন্থি জনপ্রিয় রাজা হিসেবে দেখা হয়েছে। রাজপরিবারের প্রচলিত রীতি ভেঙে তিনি সাধারণ পরিবারের এক নারীকে বিয়ে করেন। দেশের বিভিন্ন সংকটময় সময়েও তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হ্যারাল্ড ছিলেন বিনয়ী ও শ্রদ্ধাভাজন একজন শাসক। জনগণের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। অনেকেই তাকে দেশের ‘দাদার মতো অভিভাবক’ এবং ‘জনতার রাজা’ হিসেবে অভিহিত করতেন। একই ধরনের উপাধি তার বাবা রাজা ওলাভ পঞ্চমের ক্ষেত্রেও প্রচলিত ছিল।

২০১১ সালে অসলো ও উতোইয়া দ্বীপে ভয়াবহ বোমা হামলা ও বন্দুক হামলার পর জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন হ্যারাল্ড। সে সময় তিনি বলেছিলেন, ‘ভয়কে কখনো জয়ী হতে দেবেন না।’

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD